1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ - আমার সকাল ২৪ |
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| বিকাল ৩:২৬|
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম ব্রাহ্মণবাড়িয়া দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি নাদিমের উপর হামলা নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিকরগাছার কাউরিয়ায় জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ টিউবওয়েল ও সাধারণ মোটরে পানি না ওঠায় জনজীবনে চরম ভোগান্তি রাজশাহীর সীমান্ত থেকে অস্ত্রের চালান জব্দ আলোচিত গণধর্ষণ মামলায় প্রধান আসামি হিরোন গ্রেপ্তার বান্দরবানে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক তারাবি নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৭,৬৪০ টাকা জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও প্যারেড সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের ঢাকা–১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬টি চোরাই আইফোনসহ ৩ জন আটক তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ ’ ক্যাম্পেইন পার্বতীপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের নিরাপত্তা জোরদার: পুলিশ ও যৌথবাহিনীর তল্লাশী অভিযান উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাবো — ডা. শফিকুর রহমান  স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের উদ্যোগে স্বপ্নজয়ী পাঠশালায় শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল বিজয়নগরে পুলিশের পৃথক অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫ দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৮৫/১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশের মানুষ দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতি থেকে মুক্তি চায়। বিএনপি জনগণের সেই মুক্তির সংগ্রামের প্রতীক। ধানের শীষ মানেই গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হাসান জহির। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল মজিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper