1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও প্যারেড - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৪৮|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও প্যারেড

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও প্যারেড
জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও প্যারেড

জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও প্যারেড 

 নিউজ  ডেস্ক,আমার  সকাল ২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে প্যারেড, মহড়া ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনায় মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি নৌসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান প্রস্তুতির ভিত্তিতে নৌবাহিনী নির্বাচনকালীন দায়িত্ব সুচারুভাবে পালনে সক্ষম।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ সেনা ক্যাম্পে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় সেনাসদস্যরা দ্রুতগতিতে ভোটকেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন। নির্বাচনকালে সেনাবাহিনী ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি পরিচালনা করবে।

রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় নির্বাচনকালীন চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে এবং টহলে ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

এদিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার আটটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দিকনির্দেশনা দেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নির্বাচনে মোতায়েনকৃত আনসার সদস্যদের হাজিরা প্যারেডে অংশ নেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ। তিনি জানান, ভোটের দিন ডিজিটাল অ্যাপের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হবে। জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রে মোট ১১ হাজার ৩৭৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper