1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৫৪|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ

জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ

জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পৌরসভা এলাকায় জমে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এ আসনে তিনটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় নেতা মরহুম এহসান আলী খাঁনের পুত্র মো. ফজলুর ইসলাম খাঁন সুমন তারা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনী প্রচারণায় তিন প্রার্থীই চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়ন, যানজট নিরসন, সুপেয় পানির সংকট সমাধান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নের মতো বিষয়গুলো ভোটারদের সামনে তুলে ধরছেন তারা।

প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে পৌরসভার অলিগলি। পোস্টার, লিফলেট ও পথসভায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরছেন প্রার্থীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পৌরসভা এলাকায় এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper