1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গাজায় যুদ্ধবিরতি: বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের আনন্দ - আমার সকাল ২৪ |
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৪:২৩|
ব্রেকিং নিউজ:
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুর্বনা রায়কে গলা কেটে নৃশংস হত্যা যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জ্বল: কারাগারে মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক–পাইপগান মনোনয়ন বাতিলের দাবিতে পার্বতীপুরে বিএনপি’র প্রতিবাদ সভা—দুই দিনের আল্টিমেটাম বাচ্চুর নবাগত অফিসার ইনচার্জকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালকের গাড়ি NCP–এর নেতৃত্বে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোটের আত্মপ্রকাশ আজ ঘরোয়া উপায়ে চুলের যত্ন: প্রাকৃতিক, সহজ ও কার্যকর পার্বতীপুরে বিএনপি প্রার্থী কামরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা বিজিবি অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালীকে বিএসএফের কাছে হস্তান্তর মোঃ আব্দুস ছলাম আত্রাই নওগাঁ প্রতিনিধি নির্বাচন ঝুঁকিতে ফেলা যাবে না: সাইফুল হক নির্বাচনের তফশিল ঘোষণা আজ হতে পারে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫°সেলসিয়াস ৮৭ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন কিশোরগঞ্জে চেকরেল বিতর্ক: রেল কর্মকর্তার সিদ্ধান্তে জনঅসন্তোষ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে নতুন কমিটির বিজয়ী ঘোষণা জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি মানিকগঞ্জে হেফাজতের ‘শানে তাওহীদ মহা সম্মেলন’ অনুষ্ঠিত মাহফিলের মাঠে শিশুর মর্মান্তিক মৃত্যু টঙ্গী উড়াল সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত গজারিয়ায় কর্মীদের ঢল, মতবিনিময়ে রতন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারী বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি অনাথের মোড়ের তিন রাস্তার সংযোগস্থলে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ কাজ শুরু ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন বরগুনার আমতলীতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস পালিত সুনামগঞ্জের  জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই সাতক্ষীরার উপকূলে লবণসহিষ্ণু ধানে বাম্পার ফলন কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন ফরিদপুরের মাছ ব্যবসায়ী উৎপল সরকার হ*ত্যা মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই আসামী গ্রেপ্তার মহাকাশ থেকে উজ্জ্বল কাবা দেখা গেলো স্তন ব্যথা: কারণ, লক্ষণ ও প্রতিকার কিভাবে প্রাকৃতিকভাবে 7 দিনে ঘরে স্তনের আকার বাড়াবেন? ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে রোগী দেখার ফজিলত ঝুঁকিপূর্ণ রত্না নদীর ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ ফরিদপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষিত জমি দখলের বিরোধে বর্বরোচিত হামলা: তেওতায় আহত ৫, ৬ আসামী এখনও গ্রেফতারহীন

গাজায় যুদ্ধবিরতি: বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের আনন্দ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫,
গাজায় যুদ্ধবিরতি: বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের আনন্দ
গাজায় যুদ্ধবিরতি: বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের আনন্দ

গাজায় যুদ্ধবিরতি: বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের আনন্দ

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি এবং তিউনিসিয়াসহ বিভিন্ন দেশে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এই চুক্তিকে একটি বড় বিজয় হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফিলিস্তিনিরা আতশবাজির ঝলকানির মাধ্যমে যুদ্ধবিরতি উদযাপন করেন। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে রাস্তায় সমবেত হন। একটি এলইডি স্ক্রিনে ফুটে ওঠে, ‘আজ যুদ্ধবিরতি, আগামীকাল স্বাধীনতা’ স্লোগান। এ চুক্তি শিকাগোর ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে।

জর্ডানের বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে পতাকা ও হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ছবি হাতে নিয়ে যুদ্ধবিরতি উদযাপন করেন। শরণার্থী শিবিরগুলোতেও ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই এটিকে গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের সাফল্য হিসেবে দেখছেন। তারা বলেন, “আমরা দীর্ঘদিন এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। সৃষ্টিকর্তার কাছে শহীদদের জন্য করুণা ও নেতাদের জন্য রহমত কামনা করছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত গাজার জনগণের পাশে থাকব।”

মিশরের কায়রোতে ফিলিস্তিনি সম্প্রদায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। স্থানীয় ফিলিস্তিনি রেস্তোরাঁগুলোতে উদযাপনকারীদের ভিড় লক্ষ্য করা যায়। তারা পতাকা উড়িয়ে ও গান গেয়ে চুক্তিকে স্বাগত জানান। তারা মনে করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার বার্তা বহন করছে।

জার্মানির বার্লিনে ফিলিস্তিনিরা নেউকোলন এলাকায় একত্রিত হয়ে পতাকা নাড়িয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপন করেন। ইউরোপজুড়ে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির খবরে নতুন আশার আলো দেখছেন।

উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় স্থানীয় জনগণ ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে রাস্তায় নেমে গান ও নাচের মাধ্যমে যুদ্ধবিরতি উদযাপন করেন। এই চুক্তি তিউনিসিয়ার জনগণের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি আরও দৃঢ় সমর্থন সৃষ্টি করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24