1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঈদে শহীদ পরিবারের পাশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:০৭|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

ঈদে শহীদ পরিবারের পাশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কামাল হাছান
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫,
ঈদের দিনে নলছিটির শহীদ পরিবারের পাশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
ঈদের দিনে নলছিটির শহীদ পরিবারের পাশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ঈদে শহীদ পরিবারের পাশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কামাল হাছান, নলছিটি প্রতিনিধি:
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু সেই আনন্দ সব ঘরে নেই। বিশেষ করে গত ঈদেও একসাথে থাকা সন্তান বা স্বজনদের হারিয়ে ঈদ যেনো ম্লান হওয়া বিষাদের আরেকটি দিন হয়ে এসেছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে। গত ঈদেও যেই একমাত্র ছেলে বাবা-মায়ের জন্য নতুন কাপড় কিনে এনেছিলো, সেই বুকের ধন ছাড়া পুরো ঘর যেনো খা খা করছে শহীদ সেলিম তালুকদারের।

বেলা ১১ টার দিকে গিয়ে দেখা গেলো সাদা পাঞ্জাবি গায়ে ম্লান মুখে বসে আছেন শহীদ সেলিম তালুকদারের বৃদ্ধ পিতা। আর পুরনো একটি কাপড়েই মুখ ঢেকে ঘরের কোনায় একটি রুমে শুয়ে ছিলেন শহীদ সেলিমের মা। দেশের মুক্তির জন্য প্রাণ উৎসর্গ করা সেই পরিবারের খোঁজ নিতে ঈদের দিনেই সকালে হাজির হন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঈদের দিনে ঝালকাঠির নলছিটিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের খোঁজখবর নিতে বিভাগীয় কমিশনার জনাব রায়হান কাওসারের নির্দেশনায় সকাল ১১ টায় তাদের বাড়িতে যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব ও নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ সেলিম তালুকদারের চাচা সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার, শাহীন তালুকদার, স্বপন তালুকদার সহ স্থানীয়রা।

শহীদ সেলিম তালুকদারের বাবা-মা’র একমাত্র ছেলেকে হারিয়ে ঈদের দিনও আনন্দহীন ম্লান মুখে সকাল গড়িয়ে দুপুর হয়ে দিন কেটে যাচ্ছে। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে পেয়ে আপ্লুত হয়ে সন্তান হারানোর বেদনায় অশ্রুসিক্ত হয়ে পড়েন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং নানান সুবিধা-অসুবিধার কথা শোনেন। তিনি তাদেরকে এবং শহীদ সেলিম তালুকদারের সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্য সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাত শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ অন্যান্যরা শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত করেন ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper