1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:৪৬|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

শুধু গণমাধ্যম নয়, দেশের গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপশক্তিকে রুখে দিতে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও সংবাদপত্র মালিকরা গণমাধ্যমের নিরাপত্তাহীনতা এবং স্বাধীন সাংবাদিকতার ওপর ক্রমবর্ধমান হুমকির কথা তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “গণমাধ্যমে হামলা মানে শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। যারা গণতন্ত্র চায় না, তারাই আজ অপশক্তি হিসেবে সামনে এসেছে।”

তিনি আরও বলেন, গণতন্ত্রকামী মানুষকে বিভক্ত রেখে এসব অপশক্তি সুবিধা নিতে চায়। তাই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

এরপর প্রেস ইনস্টিটিউটে আয়োজিত এক প্রকাশনা উৎসবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং জুলাই অভ্যুত্থানের চেতনার ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, হাদির মতো যারা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি করেছিলেন, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “যারা বাংলাদেশ চায়নি, তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। একই চক্র আজ হাদির মতো মানুষকেও হত্যা করেছে।”

এদিকে, পৃথক কর্মসূচিতে বিএনপির নেতারা বলেন, ভোটের সম্ভাবনা নষ্ট করতে একটি সক্রিয় চক্র ষড়যন্ত্র করছে। এসব চক্রকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না।

বিএনপি নেতারা জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper