1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
১২০ টাকায় পুলিশে চাকরি! - আমার সকাল ২৪ |
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১:৩৯|
ব্রেকিং নিউজ:
ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো— সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মন্ত্রিসভায় নতুন–পুরোনোর সমন্বয়, আলোচনায় যেসব নাম বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান কক্সবাজার-১ আসনের জনগণকে সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা বিজয়ী বিএনপিকে গণতন্ত্রী পার্টির অভিনন্দন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে ইসি তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগের সূচনা মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডব, নিহত ৩৮ চট্টগ্রাম বিভাগে বিএনপির আধিপত্য, কয়েকটি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের জয় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ বলে অভিনন্দন ধানের শীষে বিজয়ী ১৩ সুপ্রিম কোর্ট আইনজীবী রংপুরে জামায়াত জোটের তোপ, ৬ আসনের ৫টিতে সরাসরি জয় নতুন সরকারের শপথ কে পড়াবেন?

১২০ টাকায় পুলিশে চাকরি!

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪,
১২০ টাকায় পুলিশে চাকরি!
ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ টাকায় পুলিশে চাকরি!

**ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ টাকায় পুলিশে চাকরি!**

 

*‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে।*

বুধবার (১৩ মার্চ) রাতে জেলা পুলিশ লাইন্সে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১ নারী এবং ৬০ জন পুরুষ কনস্টেবল প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, মোট ৭১ টি পদের বিপরীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৭৩৮ জন আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে ১২৩৮ জন প্রার্থীকে শারীরিক মাপ, সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরে তাদের থেকে ৪৬৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪৬১ জন লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। এখানে ২৮৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে এদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ৭১ জন নারী ও পুরুষ কনস্টেবল প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

 

আরও পড়ুন,  ফ্রি টাকা ইনকামের ৫টি সহজ উপায়

 

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ এর ড্রিলশেডে নতুন চাকরি পাওয়ায় কনস্টেবল প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ফলাফল ঘোষণাকালে চাকরি পাওয়া প্রার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে চাকরি পাওয়া ৬০ জন পুরুষ ও ১১ জন নারী কনস্টেবল সসদ্যকে ফুল দিয়ে বরণ করেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার।

নতুন কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রসঙ্গে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, মাত্র ১২০ টাকা চালানের আবেদন খরচের বিনিময়ে তারা এ চাকরি পেয়েছেন। সততা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে ৭১ জনকে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ২০ জনকে মুক্তিযোদ্ধা কোটায়, পোষ্য কোটায় ৬ জন, সাধারণ নারী কোটায় ৯ জন, আনসার ও ভিডিপি কোটায় ১ জন ও সাধারণ পুরুষ কোটায় ৩৫ জন রয়েছেন। অপেক্ষমান তালিকায় আরও ৩ জনকে রাখা হয়েছে।

 

 

আরও পড়ুন, লাইসেন্স ছাড়া পাইকারি ব্যবসা করা যাবে না

 

তিনি বলেন, ‘যোগ্যতা ও মেধাকে মূল্যায়ন করা হয়েছে এখানে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা আজ থেকে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হয়েছেন। তারা প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করে যাবেন।’

 

 

আমার সকাল ২৪ পত্রিকার  খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শেয়ার করুন:

৪৪ thoughts on "১২০ টাকায় পুলিশে চাকরি!"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper