1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুনামগঞ্জ-৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহ্বান আল্লামা মামুনুল হকের - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:১২|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জ-৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহ্বান আল্লামা মামুনুল হকের

আল হেলাল
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
সুনামগঞ্জ-৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহ্বান আল্লামা মামুনুল হকের
সুনামগঞ্জ-৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহ্বান আল্লামা মামুনুল হকের

সুনামগঞ্জ-৩ আসনে শাহীনুর পাশাকে নির্বাচিত করার আহ্বান আল্লামা মামুনুল হকের

আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে কারা নির্যাতিত, সাবেক সাংসদ ও জনপ্রিয় আলেম হযরত মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেটকে রিকশা প্রতীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর হযরত মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা। বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ইতোমধ্যে ১০ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। আগামীর বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম ও মাদকমুক্ত দেশ গড়তে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় এই অঞ্চলে শাহীনুর পাশা চৌধুরীর বিকল্প নেই। রিকশা প্রতীকে তাকে বিজয়ী করতে হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর উপজেলার স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, “শাহীনুর পাশা চৌধুরী একজন বিজ্ঞ আলেম, আইনজীবী ও রাজনীতিবিদ। এ অঞ্চলের উন্নয়নে তার অবদান রয়েছে। ফ্যাসিবাদের রোষানলে পড়ে তিনি মিথ্যা মামলায় কারা নির্যাতিত হয়েছেন। তাই সুনামগঞ্জের উন্নয়নে রিকশা প্রতীকে তার বিকল্প নেই।”
১২ ফেব্রুয়ারি ভোটে রিকশা প্রতীকে সমর্থন জানিয়ে আবারও সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এবং জগন্নাথপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সাবেক এমপি ও রিকশা প্রতীকের প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে বক্তারা সুনামগঞ্জ-৩ আসনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও ইসলামের পক্ষে রাজনীতির ধারক সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিজয়ের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper