1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা - আমার সকাল ২৪ |
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| দুপুর ১:৩৩|
ব্রেকিং নিউজ:
ইসলামী আন্দোলনের আমীর রামগঞ্জ ও কমলনগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন রায়পুরে আল-হেরা ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিত্র শবে বরাত: করনীয় ও বর্জনীয় বিষয়সমূহ লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দ ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার রাজশাহীতে দ্রুত ইপিজেড স্থাপন ও স্বাস্থ্যসেবা আধুনিকায়নের অঙ্গীকার ডা. জাহাঙ্গীরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে আদর্শ কৈখালী গড়ব: গাজী নজরুল ইসলাম ঝিকরগাছার গঙ্গাধারপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা শিক্ষাপ্রতিষ্ঠানঘেরা ফার্মগেটে দেহব্যবসার অভিযোগ সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় বান্দরবানে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে উঠান বৈঠক জগন্নাথপুরে ‘তালা’ প্রতীকের পক্ষে গণসংযোগে সাবেক মেয়র আক্তার হোসেন মণিরামপুরে নির্বাচনী ব্যানার নিয়ে উত্তেজনা, স্বেচ্ছাসেবক নেতা হাসপাতালে নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সদস্য ‘জঙ্গি  নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আলীকদমে ধানের শীষের নির্বাচনী পথসভা, ভোটাধিকার ও উন্নয়নের আহ্বান ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাসিরনগরে থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১ শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ বন্দী স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত ফ্যামিলি কার্ডের লোভ দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: শামীম সাঈদী শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ ধুনটে বরইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা নৈতিক মান ও চিন্তা-শক্তি: স্বার্থের ভিড়ে সত্যের সংকট ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ অটোচালক আটক বালাগঞ্জে নদীভাঙনের হুমকিতে বাজার ও জামে মসজিদ রাজনগরে ধানের শীষের বিশাল জনসভা: ভোটাধিকার ও উন্নয়নের অঙ্গীকার তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’ খেলাফত মজলিস প্রার্থী নিয়ে অপপ্রচারের অভিযোগ লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ ৪৫ রোহিঙ্গা আটক টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক ছাগলনাইয়ার পাঠাননগরে হাতপাখা প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার গণসংযোগ গোলাপগঞ্জে এক বছরে ৭০ মোবাইল উদ্ধার এএসআই বেলালের শহীদ হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বেলকুচিতে বিএনপির নির্বাচনী জনসভা ব্রাহ্মণবাড়িয়া ৯০০ পিস ইয়াবা উদ্ধার; ২ জন মাদক কারবারী গ্রেফতার।

সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬,
সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা
সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা

সিআইপি নির্বাচিত মাইনুল ইসলাম সোহানকে বর্ণাঢ্য সংবর্ধনা


আরিফ হাসান গজনবী
(রামপাল) বাগেরহাট প্রতিনিধি ::

বাগেরহাট জেলার রামপাল উপজেলার কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহান ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি–এনআরবি) হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাটাখালি মোড়সহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাইনুল ইসলাম সোহান দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়াসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য বিদেশে রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছেন। একজন সফল আমদানিকারক ও রপ্তানিকারক হিসেবে তিনি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দেশের অর্থনীতি ও রপ্তানি খাতে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করে।

তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাস করছেন এবং সেখান থেকেই বাংলাদেশি পণ্য রপ্তানির কার্যক্রম পরিচালনা করছেন। সিআইপি (এনআরবি) হিসেবে তিনি সরকার অনুমোদিত পরিচয়পত্রসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ভোগ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মাইনুল ইসলাম সোহান দেশবাসী ও রামপালবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। তিনি বলেন,
“এই সম্মান আমার একার নয়; এটি আমার এলাকার মানুষের ভালোবাসা ও দেশের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি। ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

তার এই সাফল্যে রামপাল উপজেলাসহ বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মনে করেন, মাইনুল ইসলাম সোহানের এই অর্জন প্রবাসে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper