1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১১:৫০|
ব্রেকিং নিউজ:
বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কামাল জামান মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার ওপর আস্থা রাখে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরও বলেন, প্রার্থী যে প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করুন না কেন, সেই প্রতীকেই ভোট দিয়ে তাকে সংসদে পাঠানো হবে।

সভায় বক্তারা কামাল জামান মোল্লাকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে রাজনীতি করে আসছেন। নির্বাচিত হলে শিবচরের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

উঠান বৈঠকে মহিলা নেত্রী কাজল রেখাসহ অন্যান্য নারী নেত্রীরা বলেন, দত্তপাড়া ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে মা-বোনদের সঙ্গে কথা বলে ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হবে। নারী সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করে কামাল জামান মোল্লাকে বিজয়ী করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নিজ এলাকায় প্রবেশে বাধা দেওয়া হলেও জনগণের অধিকার আদায়ে তিনি রাজপথে ছিলেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি সবসময় কাজ করেছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু সরদার, উপজেলা যুবদল নেতা শহিদুল মাতুব্বর, শাজাহান (সাজু) মোল্লা, সুদংশ মেম্বার, মোতাবেক চেয়ারম্যান, জামাল শরিফ, ভুলু মাতুব্বর, শামসুল আলম, পান্নু বওয়ালি, ঝুমুর চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper