1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শখের কাজ করেই সংসার চালায় ওরা - আমার সকাল ২৪ |
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:৪৭|
ব্রেকিং নিউজ:
শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা, বিজয়নগরে ৬১টি মাদকস্পট শনাক্ত সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন বাতিল হওয়া ১৬ অধ্যাদেশ নতুন বিল আকারে আসবে: চিফ হুইপ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

শখের কাজ করেই সংসার চালায় ওরা

সাইদুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
শখের কাজ করেই সংসার চালায় ওরা
শখের কাজ করেই সংসার চালায় ওরা

শখের কাজ করেই সংসার চালায় ওরা


সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) বিশেষ প্রতিনিধি

ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া ঐতিহ্যবাহী শীতল পাটি শিল্পের কথা ইতিহাসের পাতায় বারবার উঠে এসেছে। সিলেটের বালাগঞ্জ উপজেলার তেঘরিয়া, চাঁনপুর, আতাসন, শ্রীনাথপুর, গৌরীপুর, মহিষাশি, লোহামোড়া প্রভৃতি গ্রামের অসংখ্য মানুষ একসময় এই শিল্পের সঙ্গে জড়িত ছিলেন। শীতল পাটি ছিল অনেক পরিবারের আয়ের একমাত্র উৎস। কিন্তু শ্রমের তুলনায় বাজারমূল্যের ব্যবধান বাড়ায় অনেক কারিগর এ পেশা থেকে সরে গেলেও এখনো কিছু মানুষ শখ ও ঐতিহ্য ধরে রাখতে পাটি বুনে জীবিকা নির্বাহ করছেন।

একসময় বাড়িতে নতুন জামাই কিংবা বিশেষ অতিথি এলে শীতল পাটি বিছিয়ে বসতে দেওয়ার প্রচলন ছিল। কেউ তা করতে না পারলে লজ্জায় পড়তে হতো। ধীরে ধীরে শীতল পাটি হয়ে ওঠে এ অঞ্চলের সামাজিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

কাশিপুর গ্রামের সুন্দরী বিবি (৬৬) ‘বালাগঞ্জ শীতল পাটি উৎপাদন বিপণন ও বাজারজাতকরণ সমবায় সমিতি লিমিটেড’-এর সদস্যদের পাটি বুনন শেখান। তিনি জানান, ছোটবেলায় মা-চাচিদের কাছ থেকে শীতল পাটি বুনন শেখেন। পয়সা, শাপলা, সোনাইমুড়ি, জয় পাটি, টিক্কা, সিকি, লাল গালিচা, আধুলি ও মিহি—এ ধরনের নানা নকশার পাটি তৈরি করতে দীর্ঘ সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। একটি নকশাদার পাটি তৈরি করতে কখনো মাসখানেক সময়ও লেগে যায়। মিহি পাটি এমনভাবে বোনা হতো, যার ওপর দিয়ে পিঁপড়াও সহজে হাঁটতে পারত না।

শীত মৌসুম এলেই সকালের নরম রোদে ঘরে ঘরে পাটি বুননের ধুম পড়ত। গ্রামের মানুষ শীতের সকালে পাটি বিছিয়ে রোদ পোহাতেন। একসময় প্রায় প্রতিটি বাড়ির নারীরা পাটি বুনতে জানতেন। তখন একটি পাটি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও সেই আয়েই সংসার চলত। কিন্তু বর্তমানে কাঁচামাল ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কম দামে পাটি বিক্রি করা সম্ভব হচ্ছে না। আধুনিকতার ছোঁয়া না লাগায় এ শিল্পটি এখনো আগের পদ্ধতিতেই চলছে, ফলে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। তবুও বাজারে শীতল পাটির চাহিদা রয়েছে।

হুসনারা বেগম (৩৫), সমবায় সমিতির আরেক সদস্য, বলেন—শীতল পাটি বুননের মধ্যে এক ধরনের শৈল্পিক অনুভূতি কাজ করে। বড়দের কাজ দেখে শিখেছেন তিনি। শীতল পাটির প্রধান কাঁচামাল ‘মুর্তা’ নামের এক ধরনের গুল্ম। আগে প্রায় প্রতিটি বাড়িতেই মুর্তার ঝোপ ছিল। সেখান থেকে আঁশ তৈরি করে রং দিয়ে শুকিয়ে বিশেষভাবে বোনা হতো পাটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুর্তা গাছ কমে গেছে। এখন কাঁচামাল কিনে আনতে হয়, ফলে লাভ কমে যায়।

তিনি আরও জানান, বর্তমানে একটি শীতল পাটির বাজারমূল্য দেড় থেকে দুই হাজার টাকা হলেও কাঁচামাল সংকট ও ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কারিগর বেকার হয়ে পড়ছেন। মুর্তার চাষ বাড়ানো এবং সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে ঐতিহ্যবাহী এই শিল্প হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই শীতল পাটি শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন যুগোপযোগী সরকারি উদ্যোগ ও বাজার ব্যবস্থাপনার উন্নয়ন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper