1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম - আমার সকাল ২৪ |
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৩৮|
ব্রেকিং নিউজ:
বাবার চিকিৎসার জন্য সাহায্যের হাত চায় এলিপ্রু মার্মা ঝিকরগাছায় মাদককারবারীর হাতে পুলিশ সদস্য ছুরিকাহত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান এমপি কয়ছর আহমদের ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: মন্ত্রী শেখ রবিউল আলম রবি বগুড়ায় গাঁজা-অ্যালকোহলসহ ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা জরুরি: এমপি শেখ রেজাউল ইসলাম তালুকনগরে পারিবারিক বিরোধে জালাল ও পিন্টুর ওপর সন্ত্রাসী হামলা রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফলক উন্মোচন ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপন দেশে জ্বালানি তেলের মজুত কতদিন চলবে, জানাল সরকার নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ ভেড়ামারায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক নলছিটিতে সংসদ সদস্য ইলেন ভূট্রোর ঈদের শুভেচ্ছা বিনিময় চন্দনাইশ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন ধামরাইয়ে ছাত্রদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি 🌙 তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ 🌙 জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ভাঙ্গুড়ায় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির সংঘর্ষ, ৪ আহত ঝালকাঠিতে ১৩ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন বিজয়নগরে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে ৫০০ গরিবের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ ছুটির পর অফিসে এসে প্রথমে যা করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন, বৃক্ষরোপণ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা “আমার সকাল ২৪” পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি: উধাও ৩০ মিটার ওয়াইফাই ক্যাবল রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঈদে সালামি আদায় করার ৬ কৌশল আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা

রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম

সাইফুল ইসলাম রাজু
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম
রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম

রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম

সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার:
রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালিত ‘ঢাকাই মসলিন হাউজ’ ও ‘জামদানি ভিলেজ’ পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। মঙ্গলবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মসলিন ও জামদানি শিল্পের পুনর্জাগরণ এবং বন্ধ পাটকল চালুর বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, মসলিন বাংলাদেশের প্রাচীন ও অনন্য ঐতিহ্য। এই ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার বিদেশ থেকে নমুনা সংগ্রহসহ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর বৈশিষ্ট্য নির্ধারণ ও সংরক্ষণ করা হচ্ছে। তিনি জানান, মসলিনের হারানো গৌরব ফিরিয়ে আনতে বাজার সম্প্রসারণ, উন্নত তুলা উৎপাদন এবং বীজের বহুমুখীকরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই আগ্রহীদের কাছে মসলিন প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনাও রয়েছে।

জামদানি ভিলেজ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও ড্রেনেজের কাজ শেষ হয়েছে। পাশাপাশি একটি ছয়তলা ও একটি তিনতলা ভবন নির্মাণের দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনে প্রকল্পের সময়সীমা বাড়ানোর কথাও বিবেচনা করা হচ্ছে।

বন্ধ পাটকল চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি সরকারের নির্বাচনি অঙ্গীকার। সে অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং পাটকলগুলো চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, যুগ্ম সচিব জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper