1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ - আমার সকাল ২৪ |
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৩২|
ব্রেকিং নিউজ:
আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে ইসলামের আলোকে জীবন গড়ি সিটিটিসি’র অভিযানে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি খিলগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতার পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই শিরোনাম: কসবায় অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ ২ গ্রেফতার, ৪ কেজি গাঁজা জব্দ বান্দরবানে বিএনপি নেতা সাঈদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নিখোঁজ ব্যক্তি সন্ধানের আবেদন: মোছাঃ রসনা আক্তার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ঈদ উপহার ও নগদ সহায়তা ঝিকরগাছা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন সালথায় দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ আশুগঞ্জে অভিনব কায়দায় গাঁজা তৎপরতা: টোলপ্লাজা থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, মৃতদেহের পকেট থেকে টাকা চুরির অভিযোগ আমতলী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ জহির ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন সুলতান সালাউদ্দিন টুকুর ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী, তদারকির অভাব—ঈদে ঝুঁকিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা-২০২৬ জারি লংগদুতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু ঈদে পর্যটকে মুখর রাঙামাটি–সাজেক, কটেজ ও হাউজবোটে শতভাগ বুকিং জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ

রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ মার্চ ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নবনিযুক্ত প্রশাসক তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে পদটি গ্রহণ করেন বিদায়ী প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম বজলুর রশীদ-এর কাছ থেকে।

দায়িত্ব গ্রহণের পর প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, “রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে কাজ করব। চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করে নাগরিকদের ভোগান্তি কমানো হবে।”

তিনি আরও জানান, সিটি কর্পোরেশনকে কার্যকরী ও উন্নত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য নগরবাসী এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করছেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, ভারপ্রাপ্ত প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপি, যুবদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১২টায় নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করেন।

উল্লেখ্য, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper