
মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল২৪
যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জোরালো দাবি উঠেছে।
কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর শত শত নেতৃবৃন্দ বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনার জন্য ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
নেতৃবৃন্দ ফেসবুকে উল্লেখ করেছেন, রেহেনা আজাদ একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দলকে সুসংগঠিত রাখতে এবং নারী ভোটারদেরকে বিএনপির পক্ষে রাখতে সংরক্ষিত আসনে তাকে মনোনীত করা প্রয়োজন।
যশোর-৬ আসনে দলীয় এমপি না থাকার কারণে দীর্ঘদিন ধরে কেশবপুরের বিএনপি নেতাকর্মীরা অবহেলিত বোধ করছেন। তাই রেহেনা আজাদকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জন্য জোর দাবি জানানো হয়েছে।