
৫টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি, ১টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলর জয়
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, পাঁচটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থীরা ‘দাড়িপাল্লা’ প্রতীকে এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী হয়েছেন।
নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এই তথ্য নিশ্চিত হয়েছে।
জামায়াতের মাওলানা আজিজুর রহমান ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে পোস্টাল ভোট ১ হাজার ৭১৬টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট (পোস্টাল ৫৪৭)।
জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার পোস্টাল ভোট ৩ হাজার ৪৯৩টি।
বিএনপির সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট (পোস্টাল ১ হাজার ৩৯১)।
এ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার পোস্টাল ভোট ১ হাজার ৬৯২টি।
জামায়াতের আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট (পোস্টাল ৩ হাজার ৪টি)।
জামায়াতের গোলাম রছুল ১ লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার পোস্টাল ভোট ২ হাজার ২৯১টি।
বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৭২ ভোট (পোস্টাল ৮৬৮)।
জামায়াতের গাজী এনামুল হক ১ লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার পোস্টাল ভোট ২ হাজার ২৮০টি।
বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদ ইকবাল (কলস প্রতীক) পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট (পোস্টাল ৭৬৯)।
এছাড়া বিএনপির প্রার্থী রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯ ভোট (পোস্টাল ৪৬০)।
জামায়াতের মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার পোস্টাল ভোট ১ হাজার ২১৬টি।
বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট (পোস্টাল ৮২০)।
এই ৬টি আসনে অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার ‘হ্যাঁ’ ভোট প্রদান করেছেন।
মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ হাজার ৬৪২টি এবং ‘না’ ভোট পড়েছে ২ হাজার ৫৫৬টি।
বেসরকারি এ ফলাফলে যশোরে জামায়াতের শক্ত অবস্থান স্পষ্ট হলেও একটি আসনে বিএনপির জয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।