1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী - আমার সকাল ২৪ |
২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৭|
ব্রেকিং নিউজ:
গাজীপুরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন বাউফলে মাদক ব্যবসায়ী গ্রেফতার লক্ষ্মীপুরবাসী চাইছেন বীথিকাকে সংরক্ষিত নারী আসনের এমপি ঢাকা–সিলেট মহাসড়কে মাধবপুরে দুর্ঘটনা: নোহা প্রাইভেটকার ও কনক্রিটবাহী ট্রাকের সংঘর্ষ নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য ৪ দোকানিকে জরিমানা গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ সুলতানপুরে ৬০ বিজিবির অভিযান: প্রায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী ভাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি নষ্ট: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা হজ্জ যাত্রী ও প্রবাসীদের বিমানবন্দরে ভোগান্তি দূর হবে: মন্ত্রী আফরোজা খানম রিতা চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ২৯৭০ পিস ইয়াবা, নোয়াখালীতে চাঞ্চল্য কাহারোলে কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময়ে এমপি মনজুরুল ইসলামের কঠোর হুঁশিয়ারি তিতাস নদী দূষণমুক্ত ও দখলমুক্তে জেলা প্রশাসনের অভিযান জোরদার বগুড়ায় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ: ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হবে আগামী দিনের ভিত্তি ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ এর অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, অ্যাম্বুলেন্সসহ আটক ২ শিবচর উপজেলা-এ নবনির্বাচিত এমপির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে সাফল্য নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মামলা ৭ বছরেও নিষ্পত্তি হয়নি আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় ট্রাক দুর্ঘটনায় চালক গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে রেহেনা আজাদকে সংরক্ষিত আসনে এমপি করার দাবি হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা তিন বছর পর তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যার রায়: দুই আসামিকে মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে আজ শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত Yao Wen। ফেনীর দাগনভূঞা থানার লুট হওয়া ২১৯ পিস গুলি ১৮ মাস পর উদ্ধার তরমুজ চাষে সফলতা, আমতলীর চরে নতুন সম্ভাবনা ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা উলিপুরে বাজার মনিটরিং জোরদার, অনিয়মে ৭ ব্যবসায়ী দণ্ডিত হাওরাঞ্চলে হোমিও ঔষধের আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার বকুল সরকার

ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী

মোঃ আবু সালেহ রিয়াজ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬,
‘ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী
‘ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী

ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪

দশদিন আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন গার্মেন্টস কর্মী আমজাদ হোসেন দিপু। নববধূর হাতে তখনো শুকায়নি মেহেদির রং। কিন্তু এরই মধ্যে দুটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন তিনি। সুবর্ণচর উপজেলার বাসিন্দা দিপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমজাদ হোসেন দিপু চর আমান উল্লাহ ইউনিয়নের বাসিন্দা ও মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন।

চরজব্বর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে শ্রীপুর থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দুটি চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি দিপু। প্রথম চিরকুটে তিনি লেখেন, বিদায় নেওয়াটা তার কাছে শান্তির জন্য প্রয়োজন ছিল। দ্বিতীয় চিরকুটে জীবনের প্রাপ্তি নিয়ে হতাশার কথা উল্লেখ করে সবার ভালো থাকার কামনা করেন।

গত ১৩ ফেব্রুয়ারি এলাকার একটি মসজিদে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper