1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন ব্যানারে র‌্যালি, নির্বাচন ঘিরে ত্রিমুখী সমীকরণ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৪:১৩|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন ব্যানারে র‌্যালি, নির্বাচন ঘিরে ত্রিমুখী সমীকরণ

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন ব্যানারে র‌্যালি নির্বাচন ঘিরে ত্রিমুখী সমীকরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন ব্যানারে র‌্যালি নির্বাচন ঘিরে ত্রিমুখী সমীকরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন ব্যানারে র‌্যালি, নির্বাচন ঘিরে ত্রিমুখী সমীকরণ

স্টাফ রিপোর্টার
মোঃ মাসুম বিল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় তিনটি পৃথক ব্যানারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সুঠিয়াকাঠি বাজার থেকে তিনটি র‌্যালি বের হয়ে স্বরূপকাঠি বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ স্থানে গিয়ে শেষ হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরা হয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী তিন নেতা—ফকরুল আলম, মোঃ ওয়াহিদুজ্জামান ও সৈকত বেরুনী অংশ নেন। তারা বলেন,
“নেছারাবাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পিরোজপুর-২ আসনে ত্রিমুখী লড়াই এখন স্পষ্ট। জামায়াত, এনসিবি ও বিএনপির শরিক প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনজন প্রার্থীর সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

নেতারা আরও বলেন,
“দলের ভেতরে বিভাজন নয়, বরং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঐক্যই বিএনপিকে শক্তিশালী করবে। জনগণের মৌলিক অধিকার, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিতে আমরা কাজ করব।”

স্থানীয়দের মতে, সরল জীবনযাপন, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তিন নেতাকেই ভোটের ময়দানে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে।

নেছারাবাদে বিএনপির এই কর্মসূচি কেবল প্রতিষ্ঠাবার্ষিকী নয়, আসন্ন জাতীয় নির্বাচনের লড়াইয়েরও এক অঘোষিত মহড়া হয়ে উঠেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper