বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চাঁদাবাজি করলে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা: আহম্মদ সোহেল মনজুর

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চাঁদাবাজি করলে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা: আহম্মদ সোহেল মনজুর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চাঁদাবাজি করলে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা: আহম্মদ সোহেল মনজুর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চাঁদাবাজি করলে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা: আহম্মদ সোহেল মনজুর

মোঃ আল মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, বিশৃঙ্খলা কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের জন্য একটি গৌরবের দিন। এই দিনকে কেন্দ্র করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য চাঁদাবাজি, দখলবাজি বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

আহম্মদ সোহেল মনজুর বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তাই দলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জনগণের হয়রানির কারণ হতে পারবে না। প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দলের সুনাম ও ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। কেউ দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে কোনো অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত