1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:০৭|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত

বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,
বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ
বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ

বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোটের আহ্বান
শেষ নির্বাচনী জনসভায় বিএনপি নেতৃবৃন্দ

বরগুনা জেলা সংবাদদাতা

বরগুনা-১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বরগুনা সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসভা ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ মাঠ ও আশপাশের সড়ক। উৎসবমুখর পরিবেশে জনসভাটি বিএনপির বড় ধরনের শক্তি প্রদর্শনে রূপ নেয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বরগুনার মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে পরিবর্তনের স্পষ্ট বার্তা দেবে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ধানের শীষের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা সম্ভাবনাময় জেলা হলেও পরিকল্পনার অভাব ও সুশাসনের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পর্যটন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে মানুষ এখনও প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে বরগুনাকে একটি পরিকল্পিত ও উন্নত জেলায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। নদীভাঙন রোধে টেকসই উদ্যোগ, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-জেলেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে তিনি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপারসনের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলুল হক ছগীরের সহধর্মিণী নূর শাহানা হক বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। তিনি নেতাকর্মীদের প্রতিটি ভোটারের কাছে পৌঁছে ধানের শীষের পক্ষে সমর্থন চাওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বরগুনায় পরিবর্তনের জোয়ার বইছে। তিনি সবাইকে ধৈর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান তরুণ ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এছাড়াও জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্লোগান ও করতালিতে বারবার মুখর হয়ে ওঠে পুরো সভাস্থল।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে জনসভা শেষ হয় এবং নেতাকর্মীরা নির্বাচনের দিন পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দেন। সংশ্লিষ্টরা এ জনসভাকে বরগুনার রাজনৈতিক অঙ্গনে নির্বাচন-পূর্ব শেষ বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper