1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফের জলদস্যু আতঙ্কে সুন্দরবনের জেলেরা - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২১|
ব্রেকিং নিউজ:
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক

ফের জলদস্যু আতঙ্কে সুন্দরবনের জেলেরা

শেখ তাইজুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
ফের জলদস্যু আতঙ্কে সুন্দরবনের জেলেরা
ফের জলদস্যু আতঙ্কে সুন্দরবনের জেলেরা

ফের জলদস্যু আতঙ্কে সুন্দরবনের জেলেরা

শেখ তাইজুল ইসলাম মংলা প্রতিনিধি

সুন্দরবনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুদের অপতৎপরতা। নদ-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে মুক্তিপণের টাকা আদায় করছে তারা। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের পর মুক্তি মিলছে । তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জীবিকার টানে সুন্দরবনে প্রবেশ করা জেলেদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

সাম্প্রতি অভিযানে আটক বেশ কিছু ডাকাত তার মধ্যে অন্যতম গত ২৬ আগস্ট সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সদস্য কে অস্ত্র ও গুলিসহ আটক করে কোর্সগার্ড গত ৬ই সেপ্টেম্বর সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে ছোট সুমন বাহিনীর চার সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করে কোর্সগার্ড
গত ১২ই সেপ্টেম্বর সুন্দরবনের শিবসা নদী এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করে কোর্সগার্ড ও অপহৃত ৯ জেলেকে উদ্ধার করেন তারা।

সম্প্রতি অভিযানে আটককৃতরা ডাকাতরা হলেন মোঃ আলমগীর হোসেন (৪০) মোঃ বিলাল শেখ (২৫)রবিউল হোসেন (৩২) মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) কালাম গাজী (২৪) সহ অনেকেই

সাম্প্রতিক মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা বলেন জলদস্যুরা মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা করে দাবি করেন দিতে না পারলে মানসিক নির্যাতন করা হয় বিভিন্ন নামে
সুন্দরবনে নতুন নতুন বেশকিছু দস্যু বাহিনীর আত্মপ্রকাশ ঘটেছে তার মধ্যে অন্যতম রাঙা বাহিনী সুমন বাহিনী করিম শরিফ বাহিনী সহ অন্যান্য

নাম পরিচয় বলতে অনিচ্ছুক জেলেরা আরো জানান, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে এক তারিখে আমরা সুন্দরবনে ঢুকেছিলাম। কিন্তু জলদস্যুদের অপতৎপরতার কারণে বেশিদিন থাকতে পারলাম না। সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ভয়ে ভয়ে থাকতে হয়। তাঁরা সুন্দরবনে জলদস্যুদের অপতৎপরতা রোধে বন বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকাসহ যেসব এলাকায় জেলেরা মাছ ধরে সে সমস্ত এলাকায় বন বিভাগ ও স্মার্ট পেট্রোল টিমের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। জেলেদেরকে নজরে রাখার জন্য টিমের সদস্যদেরকে বলা হয়েছে।
এরপরও কোন জেলে অপহরণের শিকার হলে তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কিছুই জানানো হয় না। নিরাপত্তার স্বার্থে তারা আমাদের কাছে গোপন রাখে। সঠিক তথ্য পেলে বনবিভাগ, ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করতে পারে বলে জানান এই বন কর্মকর্তার।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, কোন জেলে অপহরণ হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আমাদেরকে কিছুই জানায় না। অপহৃত জেলেদের বিপদ হতে পারে এই ভেবে তাদের অভিভাবকরা টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করে। এরপরে অভিযোগ পেলে পুলিশ অপহৃতদের উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।

তিনি আরও বলেন, ‘সুন্দরবনে জেলেদের অপহরণের বিষয়টি আমরা তৃতীয় ও চতুর্থ পক্ষের কাছ থেকে তথ্য নিয়ে কাজ করছি। আশা করছি দ্রুত একটা ফলাফল পাওয়া যাবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper