
বাণিজ্য ডেস্ক , আমার সকাল ২৪
টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৫৪,৪৫০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪২,৯০৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০৮,২০২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭০,৪১১ টাকা
এর আগে গত ৩ ফেব্রুয়ারি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৩৫৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৬,০৬৫ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৫,১৯০ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩,৯০৭ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতেও স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হবে।