1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা এলাকার বন্ধ সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১০:৪৩|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা এলাকার বন্ধ সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু

মোঃ জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬,

তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা এলাকার বন্ধ সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু

মোঃ জাহিদুল ইসলাম
ক্রাইম রিপোর্টার, বরগুনা

বরগুনা জেলার তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনাকাটা গ্রামে ইকোপার্ক সংলগ্ন একটি সেতুর নির্মাণকাজ দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে পুনরায় শুরু হয়েছে।

দৈনিক পুনরুত্থান, দৈনিক দক্ষিণবঙ্গ, দৈনিক দেশ আলো ও দৈনিক বাংলাদেশ সমাচারসহ একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বিষয়টি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ থাকা সেতুটির নির্মাণকাজ পুনরায় চালু করে। সেতুর কাজ পুনরায় শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টি তুলে ধরায় সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে তালতলী উপজেলার দক্ষিণা খালের ওপর (স্থানীয় নাম সোনাকাটা খাল) একটি সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ৭২ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৭১৫ টাকা। সেতুটির উচ্চতা নির্ধারণ করা হয় পানির স্বাভাবিক প্রবাহ থেকে ১০ ফুট। প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় বরিশালের আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

সেতুটির দুই পাড়ের কাজ আংশিক সম্পন্ন হলেও মাঝখানের ২৪ মিটার স্প্যান দীর্ঘ আড়াই বছরেও স্থাপন করা হয়নি। সেতুর উচ্চতা কম হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে কিছু ব্যক্তি কাজ বন্ধ রাখার দাবি তুলেছিলেন। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সংশ্লিষ্ট খালটি তুলনামূলকভাবে ছোট এবং সেখানে অল্পসংখ্যক মাছধরা ট্রলার ছাড়া বড় কোনো জলযান চলাচল করে না। স্থানীয়দের মতে, নির্ধারিত উচ্চতায় সেতু নির্মিত হলে এলাকায় কোনো সমস্যা হবে না।

সোনাকাটা গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ মহসিন বলেন, “সেতুর কাজ পুনরায় শুরু হওয়ায় আমরা খুবই খুশি। এ বিষয়ে যারা সংবাদ প্রকাশ করেছেন, বিশেষ করে সাংবাদিক ভাইদের আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান এবং এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাই।”

সোনাকাটায় কর্মরত বন বিভাগ의 বনরক্ষী মোঃ জাকির হোসেন বলেন, “আমি এখানে যোগদানের পর থেকেই সেতুর কাজ বন্ধ দেখতে পাচ্ছি। কয়েক মাস আগে সাংবাদিক হাফিজ খান ভাই এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে বিষয়টি গুরুত্ব পায়। এজন্য তাকে ও এলজিইডির কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই।”

ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের স্বত্বাধিকারী মোঃ আমির হামজা বলেন, “সাংবাদিক হাফিজুর রহমান খানের লেখা সংবাদ এবং তালতলী উপজেলা প্রকৌশলী ও বরগুনা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর আন্তরিক প্রচেষ্টায় সেতুর কাজ পুনরায় শুরু হয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

তালতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “সাংবাদিকদের লিখিত প্রতিবেদনের কারণে বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। আমাদের সার্বিক সহায়তায় সেতুর কাজ পুনরায় শুরু করা সম্ভব হয়েছে। সেতুটি সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপক সুবিধা হবে।”

বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান বলেন, “সেতুর উচ্চতা কম—এমন অভিযোগের ভিত্তিতে কাজটি বন্ধ ছিল। আমি নিজে টিমসহ একাধিকবার সরেজমিন পরিদর্শন করেছি। ইউপি চেয়ারম্যানের লিখিত আবেদনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ১০ মে ২০২৫ তারিখে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper