ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।” তার এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন ইশরাক হোসেন। তিনি মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আবদুল মান্নান, যিনি ৫৫ হাজার ৬৯৭ ভোট লাভ করেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পাঠ করান। পরে ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তার প্রার্থিতা ঘিরে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে।













