
মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
আয়োজক ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. ও জননেতা পুষ্টি অ্যান্ড ফিশ ফিড লি.-এর চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালেহ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে থানা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠন, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজক আলহাজ্ব মো. ছালেহ আহমেদ জানান, নলকুড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮টি স্থানে প্রথম দিনে প্রায় ৩ হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে।