ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক–কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। ১৫ এপ্রিল (বুধবার) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক–কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আহাছান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ, সহ-সভাপতি মো. শফিউল্লাহ, মোছা. শাহানারা খাতুন, মাওলানা আব্দুল আলিম, মো. নুরুল আমিন মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মো. হেলাল উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে ইউএনও সাফফাত আরা সাঈদ শিক্ষক–কর্মচারী সমিতির সার্বিক সফলতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সমিতি শিক্ষাঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।