1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা - আমার সকাল ২৪ |
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৫১|
ব্রেকিং নিউজ:
পদ্মা সেতু এলাকায় ডিবির অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রামগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে ২ লাখ ২৭ হাজার টাকার মাদক উদ্ধার করেছে ৪৯ বিজিবি নীলফামারীর কিশোরগঞ্জে আমের মুকুলে ভরে উঠেছে গাছ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি ফরিদপুরে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাক-পিকআপে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার হাজিরবাগে ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের পুনরায় উদ্বোধন উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা ভেঙে দেওয়া উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ ও তার স্ত্রী মাদকসহ আটক অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি, সৃষ্টি হয় জনদুর্ভোগ ছাতকে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদের মতবিনিময় সভা রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান

গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই মাদকাসক্ত প্রতিবেশীর বিরুদ্ধে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলার নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বিভিন্ন বিষয় নিয়ে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই মাদকাসক্ত ছেলে তারেক (৩২) ও রিয়াদের (২৭) মধ্যে ঝগড়াঝাটি হয়। এসময় কেউ একজন প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাত হোসেনকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে অভিযুক্ত দুই ভাইয়ের হাতে থাকা বগি দা দিয়ে কুপিয়ে জান্নাতকে হত্যা করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল এগারোটার দিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডেকে নিয়ে যায় তাসলিমা। আমি পিছনে পিছনে যাই। ঘরে যেতে না যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কুপাতে থাকে। আমার ছেলে আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল, আমি এই শোক কেমন করে সইবো।’

নিহতের বড় ভাই রাজু বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ ছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রাখছে। আমার ভাইকে যখন কোপায় তখন তাঁরা কাউকে ঘরে ঢুকতে দেয় নাই।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘দুই ভাইয়ের মারামারির মধ্যে গিয়ে দায়ের কোপে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper