1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা - আমার সকাল ২৪ |
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৮:৪০|
ব্রেকিং নিউজ:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত দই না ডিম, চুলের জন্য কোনটি ভালো? কফি খেলে ত্বকে কী হয়: কালো হওয়ার ভয় নেই, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত লামায় অবৈধ সেগুন কাঠসহ রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বান্দরবান আলীকদমে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা বড়দিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, কিশোর আহত বাঞ্ছারামপুরে নতুন ইউএনও নিযুক্ত: তারিকুল ইসলাম বেলকুচিতে মঞ্চায়িত হল নজরুলের “পুতুলের বিয়ে ঠাকুরগাঁও পীরগঞ্জে কর্মপ্রত্যাশী যুবদের মতবিনিময় সভা ফরিদপুর-৩: জামায়াতে ইসলামের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১২ গ্রামে গাজর উৎপাদনে রেকর্ড — মান্দার মাঠজুড়ে কমলার সমাহার ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ আহত তিন হবিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২ পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ যে দেশেই গণভোট হয়েছে সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত বান্দরবান লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গলাচিপা–দশমিনায় ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির দুই কমিটি বিলুপ্ত ময়মনসিংহ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে এনা বাস–পিকআপ সংঘর্ষে চালক নিহত বান্দরবান-৩০০ নং আসনে জামায়াত–এনসিপি জোটের একক প্রার্থী এসএম সুজা উদ্দিন নওগাঁর আত্রাইয়ে ভেকু দিয়ে মাটি কাটায় ফসলি জমি হুমকিতে আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিনেত্রী পূজা চেরির ভিডিও ভাইরাল — নেটদুনিয়ায় কৌতূহ্যের ঝড় কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত বালাগঞ্জ-তাজপুর সড়কের বেহাল দশা: ৬৬৭ মিটারের নির্মাণ কাজ ৮ মাসেও শেষ হয়নি উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬ সালথায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে উঠান বৈঠক ও দোয়া মাহফিল সালথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পাঁচবিবিতে তিন দিনব্যাপী শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা শুরু

গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

গজারিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই মাদকাসক্ত প্রতিবেশীর বিরুদ্ধে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলার নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বিভিন্ন বিষয় নিয়ে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই মাদকাসক্ত ছেলে তারেক (৩২) ও রিয়াদের (২৭) মধ্যে ঝগড়াঝাটি হয়। এসময় কেউ একজন প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাত হোসেনকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে অভিযুক্ত দুই ভাইয়ের হাতে থাকা বগি দা দিয়ে কুপিয়ে জান্নাতকে হত্যা করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল এগারোটার দিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডেকে নিয়ে যায় তাসলিমা। আমি পিছনে পিছনে যাই। ঘরে যেতে না যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কুপাতে থাকে। আমার ছেলে আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল, আমি এই শোক কেমন করে সইবো।’

নিহতের বড় ভাই রাজু বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ ছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রাখছে। আমার ভাইকে যখন কোপায় তখন তাঁরা কাউকে ঘরে ঢুকতে দেয় নাই।’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘দুই ভাইয়ের মারামারির মধ্যে গিয়ে দায়ের কোপে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper