1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর - আমার সকাল ২৪ |
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৪৯|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত

আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর
আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর

আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক, আমার সকাল ২৪ 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন–এর এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ বহুমাত্রিক কূটনীতি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৌজন্য সাক্ষাতে আগত রাষ্ট্রদূতদের কাছে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি অনেক বেশি আশাবাদী যে, আগামী দিনগুলোতে আমরা বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো।”

তিনি আরও বলেন, উল্লিখিত দেশ ও সংস্থাগুলো বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আইন ও বিচারসহ বিভিন্ন খাতে পূর্ববর্তী সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন মাইকেল মিলার

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রইউরোপীয় ইউনিয়ন মিশনের নেতৃত্বে আটটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক করেন। আলোচনা শেষে গণমাধ্যমে বক্তব্য না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্সডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আইন, বিচারসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। তিনি আরও জানান, ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুতই চুক্তিটি সই হতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper