1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া - আমার সকাল ২৪ |
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৩:১১|
ব্রেকিং নিউজ:
ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা আশুগঞ্জ টোল প্লাজায় পিকআপে ৩০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার গৌরনদীতে মাদকের অভয়ারণ্য টরকী ‘চাতাল’ এলাকা, ধ্বংসের মুখে যুবসমাজ চাটখিলে সন্ত্রাসী হামলায় যুবদল নেতাসহ আহত ২ ফরিদগঞ্জে অভিযানে ১১২০ পিস ইয়াবা, টাকা ও মোটরসাইকেল জব্দ, কারাদণ্ড সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর চরখালি ফেরিঘাটে ভাঙন: ফেরি চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী সাধারণ জগন্নাথপুরে গরুর বিরোধে সংঘর্ষ, ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট যশোরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়ন কাজ শুরু রাজধানীতে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, লালমনিরহাটে নেওয়া হয়েছে মঠবাড়িয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকানকে জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম শনাক্ত রাজশাহীর পবা উপজেলায় পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক, নগদ টাকা জব্দ কসবা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার শিবালয়ে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাচারচেষ্টা, ম্যানেজারসহ ২ জন আটক ধামইরহাট থানার নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড গুলিস্তানে ফুটপাত উদ্ধার, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বাদশার বড় জয় চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক মতলব উত্তরে জাটকা বিক্রয় বন্ধে অভিযান, এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া
উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া

উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া


স্টাফ রিপোর্টার, বরিশাল

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম পাড় থেকে শিবপুর পর্যন্ত একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘ প্রায় একশ বছরেও পাকাকরণ করা হয়নি। কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ এই জনপদের হাজারো মানুষ স্বাধীনতার এত বছর পরও উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, সাতলা থেকে শিবপুর পর্যন্ত সড়কটি এখনও কাঁচা। সামান্য বৃষ্টিতেই বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে সাতলা নদীর পশ্চিম তীরের কয়েক হাজার মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন। স্থানীয়দের ভাষায়, বর্ষায় এই সড়কটি “মরণফাঁদে” পরিণত হয়। অন্যদিকে গ্রীষ্মকালে ধুলোবালি, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

এলাকাটি কৃষি, মৎস্য ও ডেইরি খামারের জন্য পরিচিত হলেও যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিতে পারছেন না কৃষকরা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। জরুরি রোগী পরিবহনেও দেখা দেয় চরম সংকট—অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় অনেক সময় রোগীদের চিকিৎসা পেতে বিলম্ব হয়। একইভাবে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতও বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সড়কটি কার্পেটিং করা হলে এটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংযোগ সড়ক হিসেবে কাজ করবে। এতে বরিশাল জেলাসহ গোপালগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, কোটালীপাড়া, খুলনা এমনকি ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগ সম্ভব হবে।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ—চারপাশে উন্নয়ন হলেও সাতলার পশ্চিম পাড় অবহেলিতই রয়ে গেছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে Local Government Engineering Department (এলজিইডি), উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দ্রুত সড়কটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘব ও গ্রামীণ অর্থনীতি সচল করতে সরকার দ্রুত এই সড়ক সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper