1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু - আমার সকাল ২৪ |
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:০৩|
ব্রেকিং নিউজ:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে হামের টিকা পর্যাপ্ত, আতঙ্কিত হবার কোনো কারণ নেই—এমপি দিপু সুন্দরবনে বনদস্যু দমনে জোরালো অভিযান ঘোষণা পারিবারিক বিরোধের জেরে কুরআন অবমাননার অভিযোগ, যুবক আটক ব্রাহ্মণবাড়িয়া বাসির দাবি: ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে কমিউটার ট্রেন চালু হোক পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ইসমাইল হোসেন খান মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর জমি দখলমুক্ত: জেলা প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ ফুয়েলের দাম দ্বিগুণ: এশিয়ায় বাড়ছে বিমান ভাড়া, ফ্লাইটে বড় পরিবর্তন আরও বাড়ল স্বর্ণের দাম ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন ইরাকের বাগদাদে মার্কিন সাংবাদিককে অপহরণ লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিতে জরিমানা আশুগঞ্জ টোলপ্লাজায় প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরবনে দুঃসাহসিক অভিযান, জিম্মি জেলে উদ্ধার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম, সম্পাদক জাফর নির্বাচিত ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন সালথায় ইজিবাইক-নসিমন সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩ বগুড়ায় অবৈধ কারখানায় নকল সিগারেট তৈরি, ডিবির অভিযানে গ্রেফতার ৩ বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের অপরাধে দুইজন গ্রেফতার, কারাদণ্ড প্রদান

নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু
নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু

নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সরকারের রাজস্ব খাতের আওতায় “প্রযুক্তিনির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৩-২০২৪ অর্থবছরের এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এবারের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য তিনটি লাভজনক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে—

  • গাভী পালন ও মোটাতাজাকরণ
  • উন্নত জাতের গবাদিপশু পালন
  • পারিবারিক হাঁস-মুরগি পালন ও আধুনিক ব্যবস্থাপনা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, “যুব সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। চাকরির পেছনে না ছুটে প্রযুক্তিনির্ভর পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষ হয়ে নিজ নিজ এলাকায় খামার গড়ে তুলতে পারবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, সহকারী শিক্ষক মো. ইব্রাহিম এবং মান্দা মহানগর কলেজের প্রভাষক মো. মামনুর রশীদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বেকার যুবক ও যুব নারীরা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, আধুনিক পদ্ধতিতে পশুপালন ও সঠিক ব্যবস্থাপনার জ্ঞান অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্ষুদ্র ও মাঝারি খামার গড়ে তুলে স্বাবলম্বী হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper