1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:০৩|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক

জাকারিয়া
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক
ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক

ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক

বিশেষ প্রতিনিধি: জাকারিয়া

সাতক্ষীরার সদর উপজেলার যোগরাজপুর গ্রামে ধানের ব্যবসার কথা বলে প্রতারণার অভিযোগে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরের বাসিন্দা রেজাউল ও তার সহযোগী সবুরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৬ মার্চ ২০২৬ তারিখে সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (মৃত তাবারক গাজীর পুত্র)-এর বাড়িতে ধান কেনার কথা বলে যায় অভিযুক্তরা। তারা প্রথমে ৫০ বস্তা (৭৫ মণ) ধান কেনার কথা বললেও বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে কৌশলে ৮০ বস্তা (প্রায় ১২০ মণ) ধান ট্রাকে তুলে নেয়।

এ সময় ইউসুফ আলীর স্ত্রী বিষয়টি বুঝতে পেরে বাধা দিলে কোনো টাকা পরিশোধ না করেই ট্রাকসহ দ্রুত সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ৮ মার্চ ২০২৬ তারিখে খুলনার চুকনগর এলাকা থেকে প্রধান আসামি রেজাউলকে আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আসামি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করলেও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে ৬৩ বস্তা ধানের সমমূল্য পরিশোধ করতে বাধ্য হয় বলে জানা গেছে।

এই ঘটনার পর এলাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এমন ঘটনার শিকার না হন।

কৃষকদের জন্য সতর্কতা:
স্থানীয়দের মতে, অপরিচিত বা নতুন কোনো ব্যবসায়ীর কাছে ধান বা কৃষিপণ্য বিক্রির সময় তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা যাচাই করা উচিত। এছাড়া লেনদেনের সময় স্থানীয় লোকজনের উপস্থিতি নিশ্চিত করা এবং টাকা হাতে পাওয়ার আগে পণ্য ট্রাকে তোলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper