1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ - আমার সকাল ২৪ |
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:৪২|
ব্রেকিং নিউজ:
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫ নওগাঁর আত্রাইয়ে অধিক জমিতে ভুট্টা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার জাটকা জব্দ রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণ গ্রেফতার পদ্মা সেতু এলাকায় ডিবির অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রামগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে ২ লাখ ২৭ হাজার টাকার মাদক উদ্ধার করেছে ৪৯ বিজিবি নীলফামারীর কিশোরগঞ্জে আমের মুকুলে ভরে উঠেছে গাছ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শ্রমিকদল নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, বহিষ্কারের দাবি ফরিদপুরে সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাক-পিকআপে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার হাজিরবাগে ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের পুনরায় উদ্বোধন উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা ভেঙে দেওয়া উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ ও তার স্ত্রী মাদকসহ আটক অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি, সৃষ্টি হয় জনদুর্ভোগ ছাতকে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদের মতবিনিময় সভা রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫
লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে লৌহজং থানায় নিহত সানারুলের মা রোকসানা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় মোট ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে। চুরির অভিযোগ তুলে স্থানীয় লোকজন সাগর (২৫) ও সানারুল (২০) নামে দুই যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে লৌহজং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান শুরু করে এবং দিনভর অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। তাদের সবার বাড়ি লৌহজং উপজেলায়।

পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে গণপিটুনির সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে গোয়ালি-মাদ্রা ও আশপাশের এলাকায় এসব অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। স্থানীয়দের দাবি, এলাকায় মাদকদ্রব্যের সহজলভ্যতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও স্থায়ী সমাধান আসছে না বলে অভিযোগ রয়েছে। অনেকে মনে করছেন, মাদকের নেশা পূরণে অর্থ জোগাড় করতেই কিছু যুবক চুরি-ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

তবে সচেতন মহলের মতে, অপরাধ দমনে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়। গণপিটুনির মতো ঘটনা সমাজে ভয়াবহ নজির সৃষ্টি করে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, সামাজিক সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বাড়তে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper