
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের ব্যক্তিগত উদ্যোগে ৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে লাউজানী পশ্চিম জামে মসজিদে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, দারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মনিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, জামায়াতের সেক্রেটারি গাজী ফয়েজ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
বক্তারা রোজার ফজিলত, তাকওয়া, বিনয় ও সংযমের গুরুত্বের ওপর আলোকপাত করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে মাওলানা রফিকুল ইসলাম দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
ইফতার মাহফিলের আয়োজন প্রসঙ্গে মাওলানা আব্দুল আলিম বলেন, “প্রত্যেক বছর মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজন করি। আল্লাহর অশেষ রহমতে এ বছরও আমি এ আয়োজন করেছি এবং আগত সকল মুসল্লিদের দোয়া চাই।”