1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই - আমার সকাল ২৪ |
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:১৩|
ব্রেকিং নিউজ:
রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ

পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই
পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই

পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাজশাহী নগরে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়া এক তরুণ-তরুণীকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা দাবি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ‘অনৈতিক কাজের’ অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।

শনিবার বেলা ১১টার দিকে নগরের হারুপুর এলাকায় রাজশাহী হাইটেক পার্ক–এর পেছনে পদ্মা নদীর আইবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, চক্রের সদস্যরা মেয়েটির কাছে ৫০ হাজার এবং ছেলেটির কাছে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে নানাভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে ছেলেটির মুঠোফোন ও টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। দুই দিন পেরিয়ে গেলেও ফোন ও মানিব্যাগ উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তরুণ দন্তচিকিৎসক তবারক রহমান ও নগরের বিসিক আঞ্চলিক কার্যালয়ের কর্মচারী মামুন বিল্লাহ। তাঁদের চেষ্টায় তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়। তবে এ সময় চিকিৎসক তবারক রহমানের ওপর হামলা করা হয়।

মামুন বিল্লাহ জানান, তিনি তাঁর পাঁচ বছরের সন্তানকে নিয়ে আইবাঁধ এলাকায় বেড়াতে যান। সেখানে হট্টগোল শুনে এগিয়ে গেলে জানতে পারেন, এক তরুণ-তরুণী পাশের ফুটবল মাঠের ওয়াকওয়েতে বসেছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের জোর করে ডেকে পাশের শ্মশানঘাটের দিকে নিয়ে যান। ‘অনৈতিক কাজের’ অভিযোগ তুলে ছেলেটির পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ হাজার টাকা আনতে চাপ দেন এবং তাঁর ফোন ছিনিয়ে নেন। একপর্যায়ে ছেলেটি সেখান থেকে দৌড়ে আইবাঁধে উঠে এলেও মেয়েটিকে জিম্মি করে রাখা হয়।

পরিস্থিতি বুঝে মামুন বিল্লাহ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে তিনি ও উপস্থিত কয়েকজন তরুণীকে উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্তরা তাঁকে বুলনপুর এলাকার দিকে নিয়ে যেতে থাকে। খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বুলনপুর এলাকায় নদীর ধারে তরুণীকে উদ্ধার করা হয়।

দন্তচিকিৎসক তবারক রহমান বলেন, তিনি তরুণ-তরুণীকে থানায় নেওয়ার পক্ষে জোর দিলে চক্রের সদস্যরা তাঁর ওপর হামলা চালায়। তাঁদের গায়ে একই ধরনের জার্সি ছিল। একজনের জার্সিতে ‘তুহিন’ নাম লেখা ছিল। তাঁর দাবি, এটি একটি সংঘবদ্ধ চক্র; নদীর পাড়ে কোনো ছেলে-মেয়ে দেখলেই তারা টার্গেট করে ব্ল্যাকমেল করে টাকা ও মোবাইল হাতিয়ে নেয়।

কাশিয়াডাঙ্গা থানা–র ওসি ফরহাদ আলী বলেন, ঘটনাস্থল অন্য থানার আওতাধীন হওয়ায় ভুক্তভোগীদের উদ্ধার করে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজপাড়া থানা–র ওসি আবদুল মালেক জানান, ভুক্তভোগী তরুণ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper