
উথোয়াই খৈ রাখাইন (স্টাফ রিপোর্টার), চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ রাত আনুমানিক ১১টা ০০ মিনিটে চট্টগ্রাম শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনটি প্রায় ২ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানা গেছে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, ১ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগাইং অঞ্চল–এর নাচুয়াং এলাকায়।
ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে এ পর্যন্ত ২ থেকে ৫.৪ মাত্রার ছোট-বড় মিলিয়ে ৪৩টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চট্টগ্রাম অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তাই জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।