1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৪৩|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত

চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচিত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগ (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা মৎস্য অফিসার মোঃ শাহীনূর রহমান, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছড়া ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

আলোচনা সভায় বক্তারা ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা চর্চা জোরদারের আহ্বান জানানো হয়। শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper