
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা: ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্বাচিত এমপি ডা. ফরিদ পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মা নামাজ আদায় করেন এবং মসজিদ কমিটির হাতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জুম্মার সংক্ষিপ্ত আলোচনায় তিনি রমজানের ফজিলত, সংযম, নৈতিকতা, বিনয়ী আচরণ এবং ব্যবসায়ীদের জন্য দ্রব্য মূল্যের সঠিক পরিমাপের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদ এবং নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক।
উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো. আবিদুর রহমান জানান, এমপি ডা. ফরিদ জুম্মা নামাজের পর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।