নোয়াখালীতে নিষিদ্ধ আ’লীগ কার্যালয় খোলার ঘটনায় আটক ৫
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ–এর নোয়াখালী জেলা কার্যালয়ের তালা খুলে ব্যানার স্থাপনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার নোয়াখালীর মাইজদী এলাকায় হঠাৎ একটি মিছিল জেলা কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা খুলে ব্যানার স্থাপন করে কার্যক্রম শুরুর চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।













