
নিউজ ডেস্ক,নির্বাচনের সকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোট প্রদান শেষে তিনি বলেন, “এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
সারা দেশে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশব্যাপী ২৯৯ সংসদীয় আসনের জন্য ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭,৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থী ৮৩ জন। ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩, যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, নারী ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ১,২৩২ জন।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। বাকি ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ চলছে।