1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| দুপুর ১:৩০|
ব্রেকিং নিউজ:
জাতীয় কৃষক দিবস উদযাপন: বোচগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সাদিক কায়েমের মোবাইল নিষিদ্ধ সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ বাউফলের দ্বিপাশায় নারীদের উৎসবমুখর ভোটসংলাপ লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পার্বতীপুরে ধানের শীষ প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা দেওয়ানগঞ্জে জামায়াতের বিশাল শো-ডাউন: জয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা সাঈদীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মান্না হাজিরবাগে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত শংকরপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন বাংলাদেশের আলো’ পত্রিকায় বান্দরবানের আরাফাত জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন শিবগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক নাটোরের গুরুদাসপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক নাজিরপুরে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের বিশাল নির্বাচনী জনসভা উখিয়ায় যৌথবাহিনীর অভিযান: ক্যাম্পের বাইরে থাকা ৬ শতাধিক রোহিঙ্গা আটক উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত

গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন
গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন

গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন

মোঃ মেহেদী হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী শাহ মো. আকরাম আলীর (ধলা হুজুর) গাড়িবহরে হামলার অভিযোগের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় জোট। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বাহিরদিয়া মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জোটের কয়েকজন নেতাকর্মী প্রতীকী প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরে উপস্থিত হন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থী শাহ মো. আকরাম আলী অভিযোগ করেন, গত ৭ ফেব্রুয়ারি গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে নির্বাচনী প্রচারণা শেষে বুড়িদিয়া বাজারে পৌঁছালে ধানের শীষ প্রতীকের সমর্থকদের একটি মিছিল অশালীন স্লোগান দিতে থাকে এবং তার গাড়িবহর আটকে কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি জানান।

তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় কর্মী-সমর্থক ও এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি করছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নেতাকর্মীদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করেন।

১১ দলীয় জোটের আহ্বায়ক মওলানা নেছারদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা সভাপতি মওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা এনসিপির সভাপতি সজিব আল হুসাইনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা দাবি করেন, বুড়িদিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে বৈঠক চলাকালে রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহর সেখানে আসে এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের কারণে উত্তেজনা সৃষ্টি হলেও হামলার কোনো ঘটনা ঘটেনি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, উভয় পক্ষের স্লোগানকে কেন্দ্র করে বাজার এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের টহল অব্যাহত রয়েছে। গাড়িবহরে হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper