
মোঃ শাজাহান মিয়া, নান্দাইল, ময়মনসিংহ
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে একজন ব্যক্তিকে ২ লাখ টাকা চাঁদা দাবির বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে, যেখানে নেটিজেনরা দাবি করছেন, তিনি হচ্ছেন শাহিন নামের এমপি, ইসলামি আন্দোলন (চরমোনাই) থেকে মনোনয়নপ্রাপ্ত এবং সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শাহ নুরুল কবির শাহিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়। অনেকে অভিযোগ করেছেন, সেখানে চাঁদাবাজির কথোপকথন রয়েছে। ভিডিওতে একজন ব্যক্তি বারবার উল্লেখ করেছেন যে বিষয়টি দেখার জন্য, এবং যদি শাহিন এমপি হন, তবে তার জীবন হুমকির মধ্যে থাকবে।
তবে ভিডিওটির সত্যতা, সময় ও প্রেক্ষাপট এখনো নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, ভাইরাল ভিডিও কেন্দ্রিক বিভ্রান্তি এড়াতে দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।