1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান — মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:২৪|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান — মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬,
জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান — মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া
জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান — মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া

জগন্নাথপুরে গণভোটের পক্ষে ঐক্যের আহ্বান — মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ

জগন্নাথপুর (সুনামগঞ্জ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোটের পক্ষে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, “গণভোট একটি গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব। দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটের গুরুত্ব অপরিসীম। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে গণভোটের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, মাওলানা হাফিজ মুহিবুর রহমান, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ ফুজায়েল আহমদ, আবু নেহের প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হোসাইন আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সফল করা সবার সম্মিলিত দায়িত্ব। গণভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper