1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুর প্রেসক্লাবে পুলিশ সুপার আব্দুল জলিলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা - আমার সকাল ২৪ |
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ১১:০৯|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময়

ফরিদপুর প্রেসক্লাবে পুলিশ সুপার আব্দুল জলিলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
ফরিদপুর প্রেসক্লাবে পুলিশ সুপার আব্দুল জলিলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা
ফরিদপুর প্রেসক্লাবে পুলিশ সুপার আব্দুল জলিলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা

ফরিদপুর প্রেসক্লাবে পুলিশ সুপার আব্দুল জলিলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে পুলিশ সুপার মোঃ আব্দুল জলিলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতের এ আয়োজন অনুষ্ঠিত হয় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

সভায় বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সদস্য পান্না বালা, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জাহিদ রিপন, সেলিম মোল্লা, বি কে শিকদার সজল, তারিকুল ইসলাম হিমেল, আলিমুজ্জামান রনি এস এম, মনিরুজ্জামান, শেখ মনির হোসেন ও সঞ্জীব দাস।

এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা পুলিশ সুপার আব্দুল জলিলের ফরিদপুরে কর্মকালীন সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত কাজে তাঁর সার্বিক সহযোগিতার বিষয়টি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন তারা।

সভায় পুলিশ সুপারের আগামীর কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। অন্যদিকে পুলিশ সুপারও দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে ফরিদপুর প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper