শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে…
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’।
তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধু দেশের জাহাজ আগে খালাস হবে—এমন নিয়মও করা হয়েছিল। দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি শেখ হাসিনার সরকার করে গেছে। বর্তমান সরকার সেসব চুক্তির জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।