বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযান
মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি, বরিশাল বিভাগ, আমার সকাল ২৪
বরিশাল
বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক অভিযান পরিচালনা করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক টিম-১।
আজ সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযান চলাকালে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরীতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, মাদক ও অপরাধের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।