1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেরপুরের সাতাড়ায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় মেলা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৮:৩৬|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

শেরপুরের সাতাড়ায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় মেলা অনুষ্ঠিত

ইমদাদুল হক মৃদুল
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫,
শেরপুরের সাতাড়ায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় মেলা অনুষ্ঠিত
শেরপুরের সাতাড়ায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় মেলা অনুষ্ঠিত

শেরপুরের সাতাড়ায় ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় মেলা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ইমদাদুল হক মৃদুল

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা মেলা। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। মেলা প্রাঙ্গণে ছিলো আনন্দ–উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ এবং চারপাশে বিভিন্ন ধরনের দোকানপাট—মিষ্টি, কসমেটিক্স, শিশুদের খেলনা, নাগরদোলা ও লাফালাফির আয়োজন—সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জিহাদ। মেলার প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও সাবেক সাংসদ গোলাম মোঃ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী

প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের ঘোড়সওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন—
“ঘৌড়দৌড় প্রতিযোগিতা সুন্দর হয়েছে, তবে শিশু সওয়ার হওয়াটা ঠিক নয়। অতীতে বিদেশে—বিশেষ করে সৌদি আরবে—বাংলাদেশি শিশুদের দিয়ে ঘোড়দৌড় করিয়ে দুর্ঘটনা ঘটেছে, আমরা তার প্রতিবাদ করেছি।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে সাতাড়া গ্রামের রাস্তা নির্মাণ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, সহ-সভাপতি হামিদুল ইসলাম সরকার বেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির বিপ্লব, সাধারণ সম্পাদক কেএম মানিক, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সহ-সভাপতি হযরত শাহ আলম জুয়েলআসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, সুঘাট ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম মানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের আয়োজন ছিলো, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সাতাড়া গ্রামের মানুষের অংশগ্রহণে এ ঘৌড়দৌড় মেলা পরিণত হয় এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত সামাজিক মিলনমেলায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper