1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ১০:১৮|
ব্রেকিং নিউজ:
৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি

লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন

আরমান হোসেন গাজী
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন
লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন

লক্ষ্মীপুরে যুবককে হত্যাচেষ্টার ঘটনা, আইসিইউতে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার: আরমান হোসেন গাজী
রায়পুর, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক যুবককে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডালি কান্দি বিল সংলগ্ন সিকদার বাড়ির সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল ইসলাম (২৪)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. আজিজুল হকের ছেলে। বর্তমানে আশরাফুল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা আশরাফুলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আসেন এবং তাকে ঘিরে ধরে লোহার হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা চালানো হয়। হামলায় আশরাফুলের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং তার হাত-পা ভেঙে যায়।

প্রাথমিকভাবে আশরাফুলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আইসিইউ সংকটের কারণে বর্তমানে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

আহত আশরাফুলের বাবা মো. আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নাহিদ বেপারী, শাহীন বেপারী, হাবিব বেপারী, সুফিয়ান বেপারী, বজু বেপারী, শাকিল বেপারী ও সোহাগ বেপারীসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫–১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলা নম্বর , দায়েরের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬, এবং মামলা ধারা হলো ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৪ দণ্ডবিধি

স্থানীয়রা জানান, এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রায়পুর থানা জানিয়েছে, মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper