1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ২:০৯|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

রাজশাহীতে পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫,
রাজশাহীতে পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ
রাজশাহীতে পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ

রাজশাহীতে পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার ২ নং ওয়ার্ডের হাড়গ্রাম ঠাকুরমারা এলাকায় পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজশাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “রাজশাহীর বিএম কলেজগুলোর মধ্যে হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ অন্যতম। এখানকার শিক্ষার মান উন্নত এবং পরিবেশ অত্যন্ত ভালো। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদান করা হয়, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।”

এছাড়াও বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ জাফর ইকবাল ও জনাব মোঃ জিল্লুর রহমান মল্লিক। তারা বলেন, “এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত মনোযোগ সহকারে পাঠদান করেন। আমরা অভিভাবকদের আহ্বান জানাই, আপনারা আপনাদের সন্তানদের এখানে পড়াশোনার সুযোগ করে দেবেন।”

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের আয়োজনে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডঃ মোঃ মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেয়েছে। শিক্ষার পাশাপাশি আমরা কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি। অন্তত এক বছরের জন্য হলেও আপনারা আপনাদের সন্তানদের আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করান। এরপর যদি মনে হয় পড়াশোনার মান সন্তোষজনক নয়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে হাড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের শিক্ষক-শিক্ষিকা, অফিস সহায়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper