1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন - আমার সকাল ২৪ |
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৫৪|
ব্রেকিং নিউজ:
যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই

রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, মে ২০, ২০২৪,
রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন
রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন

রাইসিসহ হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন

 

শনিবার (১৮ মে), ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সকল যাত্রী একটি ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার দিন প্রেসিডেন্ট রাইসি এবং তার কয়েকজন সহযোগী আজারবাইজান সফর শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। সফরে তারা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি অনুষ্ঠানে যোগদান করেন।

নিহতদের মধ্যে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ছাড়াও ইরানের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলি আলে-হাশেম এবং প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি। এছাড়া হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট ও ক্রুও এই দুর্ঘটনায় নিহত হন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ইরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার জানিয়েছেন, “আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষের দিকে তাকালাম, তখন দেখলাম হেলিকপ্টারের পুরো কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে।” ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা প্রায় অসম্ভব।

ইরানের প্রেসিডেন্ট রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) দুর্ঘটনাস্থলের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারের পেছনের কিছু অংশ ছাড়া বাকি সবকিছু পুড়ে গেছে। ইরনা জানিয়েছে, রেড ক্রিসেন্টও বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে।

ইরানের স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম দুর্ঘটনাস্থলের ছবি এবং ভিডিও শেয়ার করেছে। এতে দেখা যাচ্ছে, পাহাড়ের পাশে টুকরো টুকরো হয়ে পড়ে আছে হেলিকপ্টারটি। আল জাজিরার সংবাদদাতা আলী হাসেম তার এক্স পোস্টে একটি ঘাসযুক্ত এলাকায় হেলিকপ্টারের লেজ উল্টে থাকতে দেখানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper