1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অবাধে মাছ শিকার - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:১৮|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অবাধে মাছ শিকার

মো: রবিউল ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অবাধে মাছ শিকার
রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অবাধে মাছ শিকার

রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অবাধে মাছ শিকার

মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকার চলছে—এমন অভিযোগ উঠেছে প্রশাসন ও মৎস্য দপ্তরের রহস্যজনক ভূমিকা নিয়ে। অবৈধ এই জালে নির্বিচারে মাছ ধরার কারণে বিলের দেশীয় মাছসহ কাঁকড়া, শামুক, ঝিনুক, কচ্ছপ ও ব্যাঙসহ নানা জলজ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির অসাধু জেলে বর্ষা মৌসুমের শুরু থেকেই বিলে এই জাল ফেলছে। কৌশলগতভাবে তৈরি হওয়ায় বড় মাছের পাশাপাশি রেণু মাছ ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে। বড় মাছ সংগ্রহের পর রেণু মাছ ও প্রাণীগুলো শুকনো জায়গায় ফেলে রাখা হয়, ফলে সেগুলো মারা যাচ্ছে। এতে বিলের প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

দমদমা গ্রামের আসাদুল ইসলাম বলেন, “রিং জাল শুধু মাছ নয়, জলজ প্রাণীর ডিমও আটকে নষ্ট করে। এখন বিলের দেশীয় মাছ প্রায় হারিয়ে গেছে।”
সান্দিড়া গ্রামের জেলে মিন্টু মিয়া জানান, “চায়না দুয়ারি জাল ব্যবহারের কারণে মাছের ডিম ও রেণু পোনা ধ্বংস হয়ে যাচ্ছে।”
ছাতনী গ্রামের রতন খান বলেন, “এবার মাছের প্রজনন অন্য বছরের তুলনায় অনেক কম হয়েছে। বাজারে দেশীয় মাছও আর পাওয়া যাচ্ছে না।”

সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন আশঙ্কা প্রকাশ করে বলেন, “চায়না দুয়ারি জাল বন্ধ না হলে দেশীয় মাছ একদিন বিলুপ্ত হয়ে যাবে।”

জানা গেছে, আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় এক হাজার জেলে পরিবার রয়েছে। বেশিরভাগ জেলে সুতি জাল ও খলসানি দিয়ে মাছ ধরলেও কিছু অসাধু জেলে ও গৃহস্থরা এই নিষিদ্ধ জাল ব্যবহার করছে। এতে অন্যান্য জেলের জালে মাছ পড়ছে না, ফলে তারা বেকার হয়ে পড়েছে।

অঞ্চলের হাট-বাজার ছাড়াও গ্রামেগঞ্জে চায়না দুয়ারি জাল তৈরি ও বিক্রি হচ্ছে অবাধে।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, “অভিযান চালিয়ে কয়েকটি জাল আটক ও জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper